কোন কোন পুরুষ থেকে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই? - bangla hadise

bangla hadise

নতুন হাদীস , ইসলামী প্রশ্ন উত্তর, মাসালা, ইসলামী বই ।

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

কোন কোন পুরুষ থেকে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই?

প্রশ্ন : কোন কোন পুরুষ থেকে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই?

উত্তর : একজন নারীর নিজ স্বামী ব্যতীত যে সকল পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তাদের সাথে তার পূর্ণ পর্দা করার প্রয়োজন নেই। তারা হল, পিতা, চাচা, মামা, দাদা, নানা, ভাই, ভাতিজা, ভাগিনা, নাতি (ছেলের ছেলে), নাতি (মেয়ের ছেলে), শ^শুর, যৌন কামনাহীন পুরুষ এবং নারীর গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ শিশু (নূর, ৩২)। এখানে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের দ্বারা শুধু নিজ রক্ত সম্পর্কের ব্যক্তিগণ উদ্দেশ্য। চাচাতো সম্পর্কের কেউ হারাম নয়। তাই আপন মামা মাহরাম হলেও চাচাতো মামা মাহরাম নয়। আপন দাদা মাহরাম হলেও চাচাতো দাদা মাহরাম নয়। সৎ পিতা মাহরামের মধ্যে গণ্য। বিধায় তার সাথে পর্দা করা লাগবে না (নিসা, ২৩)। বৈমাত্রেয় (মা ভিন্ন) ভাই এবং বৈপিত্রেয় (পিতা ভিন্ন) ভাইও মাহরামের মধ্যে গণ্য। কিন্তু পিতা-মাতা উভয়ই ভিন্ন হলে সেই ভাই মাহরাম নয়। এ ছাড়া বংশীয়সূত্রে যাদের সাথে বিবাহ হারাম, দুধ পানের সূত্রে তারা হারাম বলে গণ্য হবে (বুখারী, হা/২৬৪৫; মুসলিম, হা/১৪৪৫)। তাই তাদের সাথে পূর্ণ পর্দা করা লাগবে না। তারা হলো, দুধ পিতা, দুধ চাচা, দুধ মামা, দুধ দাদা, দুধ নানা, দুধ ভাই, দুধ ভাতিজা, দুধ ভাগিনা, দুধ নাতি (ছেলের ছেলে), দুধ নাতি (মেয়ের ছেলে)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad