মুসলিম মেয়েদের জন্য নেইল পলিশ কি জায়েজ
যদি নেইল পলিশ ব্যবহারের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন নেইল পলিশ ১ম ব্যবহার করে পশ্চিমা পতিতা মেয়েরা। তারা পুরুষদের আকৃষ্ট করার জন্য বড় নখ রাখত এবং নেইল পলিশ ব্যবহার করত। তাই স্বাভাবিকভাবেই এটা বোঝা যায়, আমারা যারা শালিন মেয়ে তাদের জন্য নেইল পলিশ ব্যবহার একটা লজ্জাজনক বিষয়। পতিতারা যে কাজটা করে আমরা সেই কাজটা করলে, আমাদের আর তাদের মাঝে বিভেদ রইল না।
আর আমরা যারা মুসলিম তাদের এক কথায় এটা মেনে নিতে হবে যে, আসুল রাসুলুল্লাহ (সাঃ) যা করতে নিষেধ করেছেন তা করা আমাদের জন্য হারাম। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা অমুসলিমদের অনুসরন কর না। বরং তাদের বিপরীত কর। তাই নেইল পলিশ ব্যবহার করা আমাদের জন্য প্রযোজ্য নয়। তাছাড়া নেইল পলিশ তৈরীতে পশুর চর্বি ব্যবহার করা হয়। যা হারাম। আপনি নেইল পলিশ লাগানো অবস্থায় অযু করলে অযু হবে না। কারন এতে নখের উপর আবরন থাকে। তাই আপনার নখ ভিজে না। ফলে সালাতো হবে না।
আপনার নখ সাজাতে আপনি মেহেদি ব্যবহার করতে পারেন। এবং মেয়েদের জন্য মেহেদি লাগানো সুন্নাত। রাসুলুল্লাহ (সাঃ) ঐ সমস্ত মেয়েদের ঘৃনা করতেন যাদের নখ সাদা থাকতো। অর্থাৎ যারা মেহেদি লাগাতেন না। একবার এক মহিলা তার কাছে হাদিয়া দিতে এসেছিলেন। হঠাৎ ওনার হাতের দিকে রাসুলুল্লাহ (সাঃ) চোখ পড়ে। তখন তিনি বলে উঠেন, উনি কি মহিলা নাকি পুরুষ?
তাই সর্বাবস্থায় মুসলিম মেয়েদের জন্য নেইল পলিশ হারাম। আশা করি বুঝতে পেরেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন