প্রশ্ন (২৭) : পেশাব-পায়খানার পরে ঢিলা-কুলুপ বা টিস্যু ব্যবহার করা যাবে কি?
উত্তর : পেশাব-পায়খানার পর পানি দ্বারাই পবিত্রতা অর্জন করবে। আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) পায়খানা যেতেন আমি এবং অন্য এক (গোলাম) বালক পানির পাত্র ও বর্শাধারী একটি লাঠি নিয়ে যেতাম। সে পানি দিয়ে রাসূল (ছাঃ) শৌচকার্য সমাধান করতেন (বুখারী, হা/১৬১; মুসলিম, হা/২৩৭; মিশকাত, হা/৩৪১-৩৪২)। তবে পানি না পাওয়া গেলে ঢিলা-কুলুপ বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ পায়খানায় যায়, তখন সে যেন তিনটা ঢিলা নিয়ে যায়, যেগুলো দ্বারা সে পবিত্রতা লাভ করবে। আর এটা তার পক্ষে যথেষ্ট হবে’ (মুসনাদে আহমাদ, হা/২৫০৫৬; আবুদাঊদ, হা/৪০; নাসাঈ, হা/৪৪; দারেমী, হা/৬৭০; মিশকাত, হা/৩৪৯)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন