মৃত ব্যক্তির নামে কুরআন খতম দেওয়া যাবে কি? - bangla hadise

bangla hadise

নতুন হাদীস , ইসলামী প্রশ্ন উত্তর, মাসালা, ইসলামী বই ।

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

মৃত ব্যক্তির নামে কুরআন খতম দেওয়া যাবে কি?

প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কুরআন খতম দেওয়া যাবে কি?


উত্তর : না, যাবে না। কেননা একজন কুরআন পড়বে আর আরেকজনের নামে বখশিয়ে দিবে এমন আমল রাসূল (ছাঃ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। অতএব এটি উজ্জ্বল শরী‘আতে স্পষ্ট বিদ‘আত। রাসূল (ছাঃ)  বলেন,
‘যে ব্যক্তি এমন আমল করল যার উপর আমার নির্দেশ নেই সেটি প্রত্যাখ্যাত’ (মুসলিম, হা/১৭১৮)। তবে মৃত ব্যক্তির জন্য দু‘আ করা ও ছাদাক্বা করা যাবে। আয়েশা ম হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম ধ-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ধ! আমার মা হঠাৎ মারা গিয়েছেন। আমার ধারণা, তিনি যদি কিছু বলার সুযোগ পেতেন কিছু দান করতেন। এখন আমি যদি তাঁর পক্ষ হতে দান করি, তিনি তার নেকি পাবেন কি? রাসূলুল্লাহ ধ বললেন, ‘হ্যাঁ’ (বুখারী, হা/১৩৮৮; মুসলিম, হা/১০০৪; মিশকাত, হা/১৯৫০; ফিক্বহুস সুন্নাহ, ১/৩৯০)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad