প্রশ্ন : মেয়েরা প্লাজু পরিধান করতে পারে কি?
উত্তর : প্লাজু দ্বারা যদি মেয়েদের পায়ের নীচ পর্যন্ত ঢেকে থাকে তাহলে তারা তা পরিধান করতে পারে। অন্যথা তা পরিধান করতে পারবে না। কেননা মেয়েদের সতর হল, মাথা হতে পায়ের নীচ পর্যন্ত যা ঢেকে রাখা ফরয বা একান্ত যরূরী। এ ছাড়াও মেয়েদের এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যার মাধ্যমে তাদের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পায়। মহান আল্লাহ বলেন, ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে’ (নূর, ৩১)। তিনি আরও বলেন, ‘তোমরা বাড়ীতে অবস্থান করো। জাহেলী যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না’ (আহযাব, ৩৩)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন