প্রশ্ন : ছালাতে প্রতি সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা কি যরূরী?
উত্তর : তেলাওয়াতের সূচনা যদি সূরার প্রথম থেকে হয় তাহলে ‘আঊযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ দু’টাই পড়তে হবে। কারণ একটি সূরা থেকে আর একটি সূরা পৃথক করার মাধ্যম হচ্ছে ‘বিসমিল্লাহ’ (আবুদাঊদ, হা/৭৮৮)। আর যদি তেলাওয়াত সূরার ভিতর থেকে আরম্ভ হয় তাহলে শুধু ‘আঊযুবিল্লাহ’ পড়তে হবে। আল্লাহ বলেন, ‘আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবেন’ (নাহল, ৯৮)।
সূত্র: মাসিক আল ইতিছাম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন